Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খোকসায় খাল খনন উদ্বোধন করলেন এমপি বাচ্চু মোল্লা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, ১৯৭৯ সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদে হিসনা খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। যে নদীর নাম হচ্ছে হিসনা নদী যা পদ্মা নদীর শাখা নদী হিসেবে পরিচিত। সেই হিসনা নদী দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে।

এই নদীর ২২ কি. মি. পানি উন্নয়ন বোর্ড তত্বাবধানে টেন্ডারের মাধ্যমে খনন হবে, তবে তাতে যেন দুর্নীতি না হয় সে বিষয়ে প্রশাসনকে দেখভালের নির্দেশনা দেন তিনি। তা না হলে প্রধান মন্ত্রীর লক্ষ্য অর্জিত হবেনা বলে তিনি উল্লেখ করেন।

হিসনা খনন কাজ সঠিকভাবে হয় তা তদারকির করার জন্য সরকার দলীয় নেতা-কর্মীদেরও নির্দেশনা দেন তিনি।
বাচ্চু মোল্লা বলেন, আমার দৌলতপুর উপজেলা একটি আসন। এ উপজেলার ৪২ কি. মি সীমান্ত রয়েছে। আর এ সীমন্ত দিয়ে মাদক ও অস্ত্র আসে। আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে সীমান্তে বিজিবি ক্যাম্প বাড়ানো দাবি করেন।

আজ সোমবার দুপুর ১টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা এসব কথা বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।