মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মেলান্দহে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধায় মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এখন পাঁচজন সংসদ সদস্য হিসেবে আমরা পাঁচ ভাই মিলে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চাই,নতুন করে বাংলাদেশে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,জামায়াতের কর্ম পরিষদের সদস্য মজিবুর রহমান আজাদী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন,জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা খান, জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহীন, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, মেমেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক কেন্দ্রীয় সফল ছাত্র নেতা ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী
এ সময় মেলান্দহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন মুফতি শামসুদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.