Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

যশোর আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হলেন আমিনুল

যশোর প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার আনিসুজ্জামান পিন্টু চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলে এতে সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমিনুলের নির্বাচিত হওয়া নিশ্চিত হয়।

এর আগে এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আসাদুল্লাহ খান বিপ্লব।

সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম ১৯৮৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেন। ১৯৯২ সালে তিনি যশোর জেলা দলের অধিনায়কত্ব করেন। একই বছর বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর শাখা তাকে বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননা দেয়। ১৯৯৩ সাল থেকে তিনি আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত আছেন। ৫৪ বছর বয়সী আমিনুল এর আগে ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত সংগঠনটির যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, আগামী ২৩ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি প্যানেলে মোট ২৬ জন প্রার্থী অংশ নিচ্ছেন। সভাপতি পদে খায়রুজ্জামান বাবু ও ফারুক হোসেন লেন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতির দুটি পদের বিপরীতে মনিরুল হুদা খান মনি, সাজ্জাদুল আলম বিপুল ও আলমগীর সিদ্দিকী; যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম তসলিম শিমুল ও খন্দকার জাকির আহমেদ; কোষাধ্যক্ষ পদে মোসলেহ উদ্দিন স্বপন ও জহির উদ্দিন কাজল; দপ্তর সম্পাদক পদে বদরুল আলম ও শাহনেওয়াজ রুশো; এবং সাংগঠনিক সম্পাদক পদে জমির হোসেন লাবু জোয়ারদার ও আশিক মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া নির্বাহী সদস্যের ৮টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।