মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাইলমারী গ্রামের আকাশ আলীর ৪ বছর বয়সী ছেলে ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী ছেলে আদিব হোসেন একসাথে খেলছিল। খেলতে খেলতে তারা পরিবারের অগোচরে পার্শ্ববর্তী একটি পুকুরে চলে যায়।
পরিবারের লোকজন শিশুদের খুঁজে না পেয়ে পুকুরে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহম্মেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দু’জন শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.