Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. রাকিবুল হাসান জুয়েল (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা সদরের বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দ্রুত বিচার আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত বিচার আইনের একটি মামলায় জুয়েলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এতদিন পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। পরে তাকে আটক করা হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “রাকিবুল হাসান জুয়েল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং পরোয়ানাভুক্ত সব আসামিকে আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।