মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার গাংনী এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মুকুল গাজী (২৯) কে আটক করা হয়। আটক মুকুল গাজী উপজেলার কুলিয়া গ্রামের কবির গাজীর ছেলে।
আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। শনিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংনী এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মুকুল গাজীকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.