Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় ইউএনও পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন আকিব ওসমান

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানকে। তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি হাতিয়া উপজেলার ইউএনওর দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার(১৭ মার্চ) রাতে জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, প্রশাসনিক প্রয়োজনে হাতিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকায় সুবর্ণচর উপজেলার ইউএনও আকিব ওসমানকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি শিগগিরই এ দায়িত্ব গ্রহণ করবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, হাতিয়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন করে দায়িত্ব দেওয়ায় হাতিয়ার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।