যশোর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়। এছাড়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৪৫ মিনিটে এবং শেষ জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুলিশ লাইনস জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া কারবালা জামে মসজিদ, চাঁচড়া ডালমিল জামে মসজিদ, ওয়াপদা কলোনি জামে মসজিদ, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদ, রেলরোড আল মসজিদুল আকসা, শংকরপুর গোলপাতা জামে মসজিদ, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ এবং মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। উপশহর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

