Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর, অসহায় বিধবা মা

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বিধবা মাকে ঘর থেকে বের করে দিয়ে বসতঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত ছেলে। মুহূর্তেই কাঠ ও টিনের তৈরি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দক্ষিণ হিরণ গ্রামের মৃত শাহ আলম শেখের ছেলে শহিদুল ইসলাম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে সে তার মা হেনোয়ারা বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল তার মাকে ঘর থেকে বের করে দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে এলেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগী হেনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য মারধর করত। ভয়েই অনেক সময় পালিয়ে থাকতাম। ওই রাতে টাকা না দিতে পারায় আমাকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়।”

তিনি আরও জানান, তার বড় ছেলে প্রায় ১০ বছর ধরে ভারতে গিয়ে নিখোঁজ। ছয় মাস আগে স্বামীও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। “এখন আমার থাকার জায়গাটুকুও পুড়ে গেছে। আমি কীভাবে বাঁচবো,”—বলেন তিনি।

প্রতিবেশী জামির আলী বলেন, “শহিদুল মাদকের জন্য প্রায়ই তার মাকে নির্যাতন করত। আগুন লাগানোর পর আমরা ছুটে এসে দেখি ঘর প্রায় পুড়ে গেছে।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।