মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতার শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান উদ্যোগ সেই দায়িত্ব পালনের একটি অংশ হিসেবে অব্যাহত রয়েছে।
সহায়তা পাওয়া ভুক্তভোগী ফুল খাতুন বলেন, প্রায় ১০ বছর আগে রাজনৈতিক দ্বন্দ্বে তার স্বামী নিহত হন। দীর্ঘদিন পর এই সহায়তা পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
অপর ভুক্তভোগী কানচোনা বেগম জানান, ২০১০ সালে তার স্বামীকে হত্যা করা হয়। ঈদের আগে এ সহায়তা পেয়ে তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসারুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

