Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে ১শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১৮, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের একশ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকাল ৪টায় দৌলতদিয়া ইউনিয়ন জামায়াত ইসলামি কার্যালয় থেকে জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন সমাজ কল্যাণ বিভাগ এ খাদ্য সামগ্রী বিতরণ করে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, সেমাই ও দুধ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের রাজবাড়ী জেলা আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শরিফ মিয়া, গোয়ালন্দ উপজেলা সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতের আমীর মাওঃ মোঃ জালাল উদ্দিন প্রামানিক, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউনিয়ন সমাজ কল্যাণ বিভাগের সভাপতি হাফেজ মোঃ আবু সাইদ সোহাগ।

সভাপতি আবু সাইদ সোহাগ বলেন, “দুঃস্থ ও অসহায়দের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই আমাদের আজকের এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এ ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।