Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় ইউএনও’কে যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি, দুই মাহেন্দ্র চালক জরিমানা

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঘাটে দুই মাহেন্দ্র চালক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে সাধারণ যাত্রী ভেবে অতিরিক্ত ভাড়া দাবি করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এ ঘটনায় ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস ঈদে ঘর ফেরত যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দৌলতদিয়া ঘাট, লঞ্চ ঘাট ও বাস স্ট্যান্ড এলাকায় তদারকি ও অভিযান পরিচালনা করেছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, অতিরিক্ত ভাড়া নেওয়া অর্থ যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারার আওতায় দুই মাহেন্দ্র চালককে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়। ইউএনও সাথী দাস বলেন, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।