Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া ঘাট দিয়ে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছে মানুষ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

পবিত্র ঈদুল ফিতরে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছেন লাখো মানুষ। এবার দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে যাত্রীরা কোনও ধরনের ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) দুপুরে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সঙ্গে ভাঙা ভাঙা যাত্রীদের ভিড় থাকলেও যাত্রা নির্বিঘ্ন হচ্ছে। লঞ্চে যাত্রী চাপ মোটামুটি, তবে পর্যাপ্ত ফেরি থাকায় সমস্যা হয়নি।

দৌলতদিয়া ঘাটে বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সার্বক্ষণিক নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম রোধ করছেন।

নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মী রবিউল মোল্লা বলেন, “ঈদযাত্রায় এবার ভোগান্তি নেই। ভিড় থাকলেও ফেরি পর্যাপ্ত থাকায় সমস্যা হচ্ছে না।” অন্য যাত্রী আঃ রহমানও বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চাপ কম, স্বস্তিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছি।”

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছোট-বড় ১৭টি ফেরি চলাচল করছে। ঈদে গার্মেন্টস ছুটি থাকার কারণে বিকালে কিছুটা চাপ বাড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “ঘাটে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বক্ষণ নজরদারি করছে। চুরি, ছিনতাই ও যানজট রোধে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন, পুলিশ ও বিআইডব্লিউটিসি সমন্বয় করে কাজ করছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।