খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার লক্ষীপুর গ্রামের রাস্তার খালিয়াজুড়ি বাজার ঘাটের পাশে সড়ক দুর্ঘটনায় জাকি দাস (৪২) নামক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানাগেছে, ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন জাকি দাস। ১৮ মার্চ দুপুর ১২:৪০ মিনিটের দিকে রসুলপুর ফেরিঘাট থেকে মোটরসাইকেলে করে লক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে উপজেলা সদরে উঠার সময় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ঝাঁকুনি খেয়ে তিনি পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় খালিয়াজুড়ি উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন জানান, পরিবার কোনো অভিযোগ না করায় অপমৃত্যু মামলা করা হয়েছে। জাকি দাসের লাশ পুলিশ পাহারায় অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

