ফেনী প্রতিনিধি
ফেনী জেলার সোনাগাজী উপজেলার প্রবাসী আকবর হোসেন টিপু বুধবার (১৮ মার্চ) মায়ের শেষ স্বপ্ন পূরণে মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামের বাড়ি আসেন। তিনি তার মায়ের ইচ্ছে অনুযায়ী হেলিকপ্টার ভাড়া করে ১ লাখ ৫৫ হাজার টাকায় স্বপ্ন পূরণ করেন।
বিকেল তিনটায় আমিরাবাদ ইউনিয়নের সফরপুর সাহেবের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার অবতরণ করলে স্বজন ও এলাকাবাসী ফুলের মালা দিয়ে তাদের বরণ করেন। হাজারো উৎসুক মানুষ হেলিকপ্টার ও তাদের দেখার জন্য ভিড় জমায়।
জাপান প্রবাসী টিপু জানান, “মায়ের স্বপ্ন ছিল বড় হজ্জ করা, বিলাসবহুল বাড়ি দেখা এবং হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরা। এই সব স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত। আমার মতো প্রত্যেক সন্তানের উচিত বাবা-মায়ের স্বপ্ন পূরণ করা।”
টিপুর মা জোসনারা বেগম বলেন, “আমার সন্তানের মাধ্যমে আমার সকল স্বপ্ন পূরণ হয়েছে। হেলিকপ্টারে চড়ে খুব ভালো লেগেছে। আমি চাই পৃথিবীর সকল সন্তান আমার ছেলে আকবরের মতো হোন।”
ঘটনার সময় সোনাগাজী মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.