Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও কুরআন উপহার প্রদান

Link Copied!

হাবিবুল বারি হাবিব, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অ্যাহেড ফাউন্ডেশনের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও পবিত্র কুরআন মাজিদ উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো: দেলওয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: তৌফিক আজিজ। এছাড়া শিবগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান জাফর আলী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন এবং প্রবীণ সাংবাদিক অধ্যাপক জহিরুল কাইউম বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা অ্যাহেড ফাউন্ডেশনের লক্ষ্য, কার্যক্রম, পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং সার্বিক জীবনে কুরআন বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এরপর শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের মাঝে পবিত্র কুরআন মাজিদ উপহার হিসেবে বিতরণ করা হয়। কুরআন বিতরণের পরে ইফতার প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।