Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ায় সাউদপাড়া উন্নয়ন সমাজ কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া পৌরসদরের সাউদপাড়ায় প্রতিষ্ঠিত সাউদপাড়া উন্নয়ন সমাজ কল্যাণ সমিতি প্রতিবছরের ন্যায় এবারও ঈদ-উল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে।

বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুকুল মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির আলম তালুকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম আহমেদ খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আনিছুর রহমান রতন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, সাংবাদিক রাখাল বিশ্বাস, মহিউদ্দিন সরকার প্রমুখ। এছাড়া স্থানীয় মহল্লার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং সকলের জন্য সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।