শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে আইসক্রিম বিক্রেতার হারিয়ে যাওয়া ৮ হাজার ৯০০ টাকা খুঁজে দিল নৌ-পুলিশ ও ফেরি কর্তৃপক্ষ।
১৮ মার্চ দুপুর সারে ১২ টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এবং সঙ্গীয় এএসআই অশোক কুমার দত্ত ও ফোর্স অবস্থানকালে মোঃ দুলাল খাঁ (৪০) নামের ওই ভুক্তভোগী
আইসক্রিম বিক্রেতা পুলিশকে বিষয়টি অবগত করে।
দুলাল খাঁ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার উত্তর কয়া গ্রামের মৃত সোনছের খাঁর ছেলে।
তিনি পুলিশকে জানান যে, বরিশাল থেকে ছেড়ে আসা সূর্যমুখী পরিবহনের একটি বাসে দৌলতদিয়া ফেরিঘাটের সামনে নেমে যায়।
ভুলবশত সারা মাসের কুলপি মালাই( আইসক্রিম) বিক্রি করার প্রায় ৯ হাজার টাকা গাড়ির সিটে সে ফেলে রাখে।
সূর্যমুখী বাসটি দৌলতদিয়া ০৭ নং ফেরিঘাট থেকে গোলাম মাওলা ফেরীতে উঠে পাটুরিয়া ঘাটের দিকে ছেড়ে যাচ্ছে ।
খবরটি পাওয়া মাত্রই দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিসি এর সরকারি মহাব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন আহম্মেদকে বিষয়টি অবগত করেন এবং মানবিক কারণে দ্রুত গাড়ি থেকে টাকা গুলো উদ্ধারের জন্য অনুরোধ করেন।
সালাউদ্দিন আহমেদ ওই ফেরির মাস্টার মোঃ বাবলু শিকদারকে বিষয়টি অবহিত করেন।
মাষ্টার ফেরিতে থাকা সূর্যমুখী বাসের মধ্যে তল্লাশি চালিয়ে সিটের উপর পলিথিনে মোড়ানো থাকা অবস্থায় ৮৯০০ টাকা উদ্ধার করেন।
পরবর্তিতে উদ্ধার করা টাকা দৌলতদিয়া নৌ-পুলিশ এবং
গোলাম মাওলা ফেরির মাস্টার মোঃ বাবলু শিকদার ভুক্তভোগী আইসক্রিম বিক্রেতার নিকট হস্তান্তর করেন।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা এ প্রতিনিধির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.