মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দায়িত্বভার গ্রহণ করলেন জেলার নবাগত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর মহোদয়।
আজ বুধবার (১৮ মার্চ ২০২৬ খ্রি.) জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর মহোদয়।
দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড এপস মোরশেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ইয়াহিয়া আল মামুন উপস্থিত ছিলেন।

