নোয়াখালী প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নোয়াখালীতে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে উদ্দীপিত তারুণ্য সংগঠন (উতাস)।
বুধবার (১৮ মার্চ) সকালে নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের উতাস মার্কেটে সংগঠনের কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উতাস’র সভাপতি আশরাফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ফরহাদ হোসেন, সাহাব উদ্দিন, বেলাল হোসেন, সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান ভূঁইয়া আরজু, নকিব খান ফারুক, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন জুয়েল এবং কোষাধ্যক্ষ আলী হোসেন বাবুসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ সোহেল বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন অপরিহার্য। তাহলেই সমাজ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, করোনাকাল থেকেই উতাস এ অঞ্চলে মানবিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অপরাধ প্রতিরোধ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের কার্যক্রম তুলে ধরে সভাপতি আশরাফুল ইসলাম রুবেল বলেন, করোনাকাল থেকে মানবিক দায়বদ্ধতা থেকেই উতাস অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। মাদক, কিশোরগ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উদ্যোগের পাশাপাশি স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষাখাতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তিনি আরও জানান, নিয়মিতভাবে দরিদ্র ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে দরিদ্রদের জন্য ঘর নির্মাণসহ আরও বৃহৎ মানবিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে। এজন্য সমাজের সচেতন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.