মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রিপুল কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সংসদ সদস্য ও সংস্থার প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী। এছাড়াও উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. মো. বাহারুল ইসলাম, মো. আরিফুল ইসলাম (বিসিএস), মৃত্যুঞ্জয় বিশ্বাস (সহকারী শিক্ষক), সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, মনিরামপুর উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক হাবিবুল বাশার ফিরাজ, আলামিন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ২৩০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চিকন চাল ৮ কেজি, বিরিয়ানি চাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট, নুডুলস ১ প্যাকেট, লবণ ১ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, রসুন ১ কেজি, মসুর ডাল ১ কেজি, গুঁড়া দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং সাবান ও কাপড় ধোয়ার সামগ্রী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই সংগঠনের মূল লক্ষ্য। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

