Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে ১৭০জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Link Copied!

ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী) প্রতিনিধি

মানবিক হই মানব সেবায় এ স্লোগানকে সামনে রেখে মানবিক হাতিয়া সংগঠনের উদ্যোগে ১৭০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্য নলচিরা মাইন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা ও হাতিয়া দ্বীপ সমিতির শিক্ষা সাহিত্য ও গবেষণা সম্পাদক মো. রিপাজ উদ্দিন এবং সংগঠনটির সভাপতি ডাক্তার মো. জসিম উদ্দিন উপস্থিত থেকে দরিদ্রদের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন।

এসময় মানবিক হাতিয়া সংগঠনের সহ-সভাপতি  মাওলানা মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক জাকের হোসেন, ডাক্তার আয়াত উল্লাসহ সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।