Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে, দোয়া ও ইফতার মাহফিল

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)

বাগেরহাটের কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টায় কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি এস এম এ যুবাইয়ের রানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন সিকদার, কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা মো. এনামুল কবির, জামায়াতের উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং আলহাজ শিকদার মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা, সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।