Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে ঈদ সামগ্রী বিতরণ

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বীরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৫টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌরসভার ওলামা বিভাগের বিভাগীয় প্রধান ক্বারী মো. নাজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ডটির সভাপতি, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট রেজাউল করীম (রেজা)। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সামর্থ্যবানদের এগিয়ে এলে সমাজে বৈষম্য কমে আসবে এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

তারা আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ঈদ উপহার বিতরণ করা হয়। এ উদ্যোগে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে এবং তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবতার সেবায় এ ধরনের মহতী উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।