বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক সোহেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত কামাল বাহিনীর সদস্যরা এই হামলা চালায়। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার কলসকাঠী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে কামাল বাহিনীর লোকজন সাংবাদিক সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.