Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় সৌদির সাথে মিল রেখে শতাধিক মানুষের ঈদ উদযাপন

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান।

উপজেলার নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, জামায়াত শুরু হওয়ার আগেই পত্নীতলা ছাড়াও বাহিরের উপজেলা থেকে ভ্যানে-সাইকেল বা মোটরসাইকেলে করে এসে মুসল্লিরা জামায়াতে অংশ নেন।

পুরুষদের পাশাপশি নামাজে অংশ নেন নারী ও শিশু কিশোর । নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নামাজ পড়তে আসা মেহেদী হাসান নামে স্থানীয় এক মুসল্লী বলেন ২ হাজার সাল থেকে তারা পারিবারিক ভাবে উদযাপন করে আসছেন পরে ২০০৫ সাল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে এখন পর্যন্ত চলে আসছে প্রতিবছর লোক বাড়ছে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে নজিপুরে ঈদের নামাজ আদায় করে আসছি।

ঈদের নামাজের ইমাম মাওঃ কামরুজ্জামান বলেন তিনি ১২ বছর ধরে ইমামতি করছেন আজকে বাংলাদেশে শাওয়াল মাসের ১ তারিখ অথচ বাংলাদেশের মানুষ মনে করে এখনো রমজান মাস আছে। সিয়াম রাখতে হবে রমজান মাসে শাওয়াল মাসে তো ফরজ নয়, ঈদের দিনে সিয়াম রাখা হারাম তাই আমরা ঈদের দিনে সিয়াম রাখিনা, পহেলা তারিখে ঈদ করার কথা হাদিসে রয়েছে তাই আমরা ঈদের সালাত আদায় করেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।