দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একই পরিবারের তিনজন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা হলেন—মা, ছেলে ও ছেলের স্ত্রী।
জানা যায়, উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা শ্রীমতি অলকা রানী, তার ছেলে নয়ন ও পুত্রবধূ জয়ন্তী আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্ম পরিবর্তনের প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী নোটারী পাবলিক কার্যালয়ে তারা ধর্ম ও নাম পরিবর্তনের কোর্ট এফিডেভিট সম্পন্ন করেন।
পরবর্তীতে ১৬ মার্চ ২০২৬ (সোমবার) স্থানীয় জামিয়া আশরাফিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসায় প্রতিষ্ঠানের প্রধান মাওলানা মো. সামরুল হুজুরের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ধর্ম পরিবর্তনের পর তাদের নতুন নাম রাখা হয়েছে—শ্রীমতি অলকা রানী এখন শেফালী খাতুন, ছেলে নয়ন এখন রতন আলী এবং পুত্রবধূ জয়ন্তী এখন ছনিয়া খাতুন।
নবধর্ম গ্রহণকারীরা জানান, নিজেদের বিবেক-বুদ্ধি ও চিন্তাভাবনার ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেফালী খাতুন বলেন, “ইসলাম ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ এবং ধর্মীয় বই পড়ার মাধ্যমে ইসলামের প্রতি আমার আগ্রহ ও বিশ্বাস জন্মায়। পরে বুঝে-শুনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।”
রতন আলী জানান, ছোটবেলা থেকেই ইসলামের প্রতি তার আকর্ষণ ছিল। তিনি বলেন, “আমরা এখন অনেক শান্তি অনুভব করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ইসলামের নিয়ম-কানুন মেনে চলতে পারি।”
পরিবার সূত্রে জানা যায়, এ বিষয়ে পরিবারের অন্য সদস্যরাও অবগত রয়েছেন এবং এতে কোনো আপত্তি জানাননি।
বর্তমানে তারা আলীপুর গ্রামে আত্মীয়ের বাসায় বসবাস করছেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.