দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থ বিতরণ করা হয়। এতে পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫০ জন সুবিধাভোগীর প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা। পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদাউস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান রিপন ফরাজী, সাবেক যুবদল নেতা মিজানুর রহমান প্যাদা, সাবেক বিএনপি নেতা শাহজাহান মোল্লা এবং যুবদল নেতা নয়ন তালুকদার।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও অসহায় মানুষের পাশে থাকার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.