সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে বাগেরহাটে বুদ্ধি প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা সমন্বয়ক এম এ সালাম।
শুক্রবার সকালে ‘মাজেদা বেগম ফাউন্ডেশন’-এর উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম নিজ হাতে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে নতুন পোশাক তুলে দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।
উপহার বিতরণকালে এম এ সালাম বলেন, “বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের আনন্দিত দেখা আমাদের নৈতিক দায়িত্ব। মাজেদা বেগম ফাউন্ডেশন সবসময় অবহেলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের এই সামান্য উপহার তাদের মুখে হাসি ফোটাবে—এটাই আমাদের কামনা।”
ঈদের উপহার পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এম এ সালাম ও সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.