Nabadhara
ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দিনে কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত

নবধারা ডেস্ক 
মার্চ ২১, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঈদের দিন সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর এলাকার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন।

জানা যায়, ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামে যাচ্ছিলেন তিনি। পথে বৈকুন্ঠপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনায় নিহতের পরিবারসহ সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।