কয়রা (খুলনা) প্রতিনিধি
বৈরী আবহাওয়ার মধ্যেও খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত আদায় করা হয়। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক স্থানে খোলা ঈদগাহের পরিবর্তে মসজিদেই জামাতের আয়োজন করা হয়।
শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা বৃষ্টি ও মেঘলা আকাশ উপেক্ষা করে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। অনেকেই ছাতা ও রেইনকোট নিয়ে নামাজ আদায় করেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.