Nabadhara
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদের দ্বিতীয় দিনে বকশীগঞ্জের লাউচাপড়ায় দর্শনার্থীদের ভিড়

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনে (রোববার) দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের ঢল নামে। ঈদের ছুটি কাটাতে এই বিনোদন কেন্দ্র যেন উৎসব মুখর হয়ে উঠছে।

লাউচাপড়া বিনোদনটি মূলত গারো অধ্যুষিত এলাকায় অবস্থিত। তাই প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বলা হয় লাউচাপড়াকে। এই বিনোদন কেন্দ্রটি ঘুরতে ও দেখতে আসনে দেশের বিভিন্ন এলাকার মানুষ। বিশেষ করে বড় ধরণের ছুটি বা কোন উৎসব থাকলে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন ২৬ একর পাহাড়ি এলাকা নিয়ে গঠিত নৈস্বর্গিক এই বিনোদন কেন্দ্রে।

লাউচাপড়া বিনোদন কেন্দ্রের ৬ তলা বিশিষ্ট ওয়াচ টাওয়ারে উঠলেই দেখা মেলে পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ। এই টাওয়ারে ওঠে ভারতে অবস্থিত পাহাড় ও সৌন্দর্য উপভোগ করা যায়।
তাই ঈদের ছটিকে কাজে লাগিয়ে ভ্রমণ পিপাসুরা ছুটছেন এখন লাউচাপড়া বিনোদন কেন্দ্রে।

কয়েক জন দর্শনার্থী জানান, এই বিনোদন কেন্দ্রে সুযোগ পেলেই আমরা ছুটে আসি। তবে বিনোদন কেন্দ্রটি আরো আধুনিকায়ন করা হলে একদিকে যেমন দর্শনার্থী বাড়বে অন্যদিকে সরকার মোটা অংকের রাজস্ব পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।