Nabadhara
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে হামলায় আহত যুবক হাসপাতালে

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
মার্চ ২২, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাইপুকুরিয়া গ্রামে পারিবারিক কলহ কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো, রস্তম মিয়া নামে এক যুবক আহত হয়েছেন। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাইয়ের বিরুদ্ধে মেয়েলী সংক্রান্ত বিষয়ে কোটে মামলা চলমান সি,আর মামলা নং ৭২/২০২৫ আমলী আদালত, সিরাজগঞ্জে থাকা সত্ত্বেও বাদী পক্ষের খোকা এবং তাহার ছেলে বাবু সহ কয়েকজন মিলে ছেলের বড় ভাই রস্তম কে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে রস্তমের ছোট ভাই শরিফুল বলেন সিরাজগঞ্জ আদালতে মামলা চলমান থাকা সত্বেও তারা আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যার জন্য এই হামলা চালায়। বাদী পক্ষের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।