বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান বলেছেন, যারা দলের সাইনবোর্ড ব্যবহার করে অন্য দলের জন্য কাজ করছেন, তাদের চিহ্নিত করা হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দেন তিনি।
রবিবার (২২ মার্চ) দুপুর ২টায় বাকেরগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বিএনপি একটি জননন্দিত দল, যার প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা রয়েছে। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য কেউ যেন দলকে কলঙ্কিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, দল করতে হলে দায়িত্ববোধ থাকতে হবে এবং সংগঠনের প্রতি আন্তরিকতা দেখাতে হবে।
ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে সমন্বয় করে চলতে না পারলে দল থেকে সরে দাঁড়ানোই উত্তম। দলের শৃঙ্খলা বজায় রাখা এবং ঐক্য ধরে রাখার ওপর জোর দেন তিনি।
তিনি আরও বলেন, একজন সফল নেতা হতে হলে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং আচার-আচরণে ভদ্রতা থাকতে হবে। নিজেকে নিজে নেতা ভাবলে চলবে না, জনগণের আস্থা অর্জনই নেতৃত্বের মূল চাবিকাঠি।
প্রয়োজনে নতুনদের নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। দলের প্রতিটি নেতা-কর্মীর আলাদা দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতে ব্যর্থ হবেন, তারা স্বেচ্ছায় সরে দাঁড়ান। দলীয় নির্দেশনা না মেনে চললে দলকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান তিনি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.