Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার ডাকাতির পর এমপি হেলালের ঘটনাস্থল পরিদর্শন, দ্রুত গ্রেফতারের নির্দেশ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজীজুল বারী হেলাল। তার পরিদর্শনে ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা স্বস্তি পেলেও এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে। উপজেলার বলর্দ্বনা গ্রামে সেনা সদস্য বিশ্বজিৎ কুমার দাসের বাড়িতে গত ১০ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সশস্ত্র ডাকাতদল হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডাকাতরা ঘরের চারটি কক্ষ তছনছ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকেই এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে এবং ঘটনার খোঁজখবর নিতে রবিবার (২২ মার্চ) সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এমপি আজীজুল বারী হেলাল। পরিদর্শনকালে এমপি হেলাল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ সময় তিনি তেরখাদা থানা পুলিশকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ডাকাতদের গ্রেফতারের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানান। এমপি আজীজুল বারী হেলালের এই দ্রুত পদক্ষেপ ও ঘটনাস্থল পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল্লাহ বলেন, “ঘটনার তদন্ত চলছে। দ্রুতই ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সচেতন মহল দ্রুত ডাকাতদের গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।