Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান, কালকিনি,ডাসার(মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার লক্ষিপুর ইউনিয়নের জায়গির ৯ নম্বর ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক ধানক্ষেতে পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান।k পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।