Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বুধহাটা বাজার বেতনা নদীর ভাঙনে হুমকিতে, আতঙ্কে ব্যবসায়ী-বাসিন্দারা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার সর্ববৃহৎ মোকাম বুধহাটা বাজার আবারও বেতনা নদীর ভাঙনের কবলে পড়েছে। খরস্রোতা নদীর তোড়ে প্রতিনিয়ত বেড়িবাঁধ ক্ষয় হয়ে বাজার ও আশপাশের জনবসতি চরম হুমকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ২০-৪০ বছর ধরে বাজারের পূর্ব-দক্ষিণ, পূর্ব এবং উত্তর-পশ্চিম অংশে ভাঙন চলমান। একই সময়ে নদীর অপর পাড় বাহাদুরপুর এলাকায় পলি জমে নদীর প্রবাহ সংকুচিত হয়ে পড়ে। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে বাজার অংশে চাপ বাড়ে এবং ভাঙন তীব্র আকার ধারণ করে।

নদী খননের সময় স্থানীয়দের পক্ষ থেকে ভরাট হওয়া অংশ কেটে স্রোত ডাইভার্ট করার দাবি জানানো হলেও তা উপেক্ষিত হয়। অভিযোগ রয়েছে, অপরিকল্পিতভাবে খনন কাজ পরিচালনা করে ভাঙনপ্রবণ এলাকাকেই উন্মুক্ত রাখা হয়। ফলে নদীতে পানি প্রবাহ শুরু হওয়ার পর থেকে নতুন করে প্রায় ৫ শত হাত এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে ২-৩ হাত পর্যন্ত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে।

এদিকে নদী পারাপারে ব্যবহৃত খেয়া নৌকাগুলোও চরম ঝুঁকিতে চলাচল করছে। কয়েকদিন আগে নৌকা ভিড়ার সময় হঠাৎ বাঁধের মাটি ধসে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবির উপক্রম হয়। এতে নৌকায় থাকা এক শিশুর প্রাণ সংশয়ের সৃষ্টি হলেও আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

জজ কোর্টের এপিপি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, “নদীর ভরাট হওয়া অংশ কেটে স্রোত ডাইভার্ট করতে হবে। অন্যথায় বুধহাটা বাজার রক্ষা করা সম্ভব হবে না।” তিনি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, পরিকল্পিতভাবে নদী খনন ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।