নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) বিকেলে নগরকান্দা উপজেলার মহেন্দ্র নারায়ণ একাডেমি হাইস্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর প্রয়াত এই বরেণ্য নেতার জীবনী ও রাজনৈতিক অবদান তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন গণতন্ত্রের একজন আপসহীন নেতা, যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
স্মরণসভায় জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কে এম ওবায়দুর রহমানের মতো দূরদর্শী ও সাহসী নেতৃত্ব দেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা তাঁর আদর্শ ধারণ করে আগামীর রাজনীতি এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.