Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত মরদেহ উদ্ধার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে একটি বাগানের ভিতরে ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাত একটার দিকে উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্ব পাশে বাগানের ভিতরে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর হোসেন জানান, রাতে স্থানীয় কয়েকজন ব্যক্তি ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে ইউপি সদস্যকে খবর দেন। পরে ইউপি সদস্যের মাধ্যমে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লাশটি অর্ধগলিত হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ব্যক্তিটির মৃত্যু হয়েছে। এ কারণে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ লাশটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।