Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে নছিমন উল্টে নিহত এক ব্যক্তি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে জব্বার আলী মোল্লা (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জব্বার আলী মোল্লা উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মোল্লাপাড়া গ্রামের মো. খোসবার আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার মথুরাপুর পশুহাট থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া মাঠের মধ্যে ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত তিন চাকার নছিমনটি উল্টে যায়। এতে ব্যবসায়ী জব্বার আলী মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দূর্ঘটনায় আহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মারা গেছেন।

দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় জব্বার আলী মোল্লা নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।