খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা মনফর আলী, উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামায়াতের আমির মো. ইসমাইল হোসেন, কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষণ দাস এবং খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ।
সভাপতির বক্তব্যে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। দেশের জন্য তাদের অবদান অপরিসীম। আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
পরে জোহরের নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.