Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৬ মার্চ নানা কর্মসূচী ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়। এরপর উপজেলা চত্বরে শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, মাদারগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকার বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পুলিশ, আনসার ও ভিডিপি, কমিউনিটি পুলিশিং ফোরাম, ফায়ার সার্ভিস ডিফেন্স, বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসের বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখা পৃথক পৃথকভাবে আলোচনা সভার আয়োজন করে।

দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

জোহরের নামাজের পর ধর্মীয় উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা, জাতীয় শান্তি ও সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া এতিমখানা, হাসপাতাল ও শিশু পরিবারের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

দিবসটি মাদারগঞ্জের সকল স্তরের মানুষকে একত্রিত করে ইতিহাস ও দেশপ্রেমের আবেগের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।