টুঙ্গিপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নুর,কৃষি উন্নয়ন কর্পেরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন,কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক অতিরিক্ত সচিব আবু হেনা মোরশেদ জামান,ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান,অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান ও বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সোলায়মান খান ।
আজ মঙ্গলবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক সাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.