বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) অভিযানে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মদ গুলো উদ্ধার করেন। তবে এসময় কাউকে আটস করা যায়নি৷
বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৬ সীমান্ত পিলারের কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন পাথরেরচর বিওপির বিজিবির সদস্যরা।
ওই অভিযানে মালিক বিহীন ভারতীয় ৮৩ বোতল মদ উদ্ধার করেন আভিযানিক দল।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

