ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খুনসহ ডাকাতি মামলার এক চার্জশিটভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইব্রাহিম ফরাজি (৪২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ভাণ্ডারিয়া উপজেলার পৈকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত হাবিবুর রহমান ফরাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ইব্রাহিম ফরাজি একটি খুনসহ ডাকাতি মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনার সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.