মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরে গরু চোর সন্দেহে এক যুবককে ধরতে গিয়ে না পেয়ে তাঁর বাবা -মাকে জোরপূর্বক তুলে নিয়ে সালিশিতে বেঁধে রেখে মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে।
এমন অভিযোগ করেন মারধরের শিকার মোঃ সুরুজ্জামান ও তার পরিবারের লোকজন। ওই ঘটনার অপমান ও নির্যাতন সহ্য করতে না পেয়ে সুরুজ্জামানের স্ত্রী আহত জোসনা বানু নামে এক মহিলা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। জোসনা বানু মধ্যে বয়সের মহিলা।
ঘটনার সূত্রে জানা গেছে,ঘটনার দিন রাতে ৩টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কুটামনি গ্রামের বাসিন্দা, সুরুজ্জামানের ছেলে কে না পেয়ে প্রথমে সুরুজ্জামান ও তার পরিবারেরলোকজন কে জোরপূর্বক তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা বাবু,সুজন, আক্কু,গোলাম কিবরিয়া মুক্তা, হৃদয়,হাশেম,হেলাল,আজিজল,মনি,মোতালেব,আমিন, মোস্তফাসহ অন্তত ৩০/৪০ জনের একটা সংঘবদ্ধ চক্র।
তারা সুরুজ্জামান কে জোরপূর্বক তুলে নিয়ে বাদীর বাড়িতে গিয়ে আটক করে রাখে।পরে দিনের বেলায় শালিসির নামে সুরুজ্জামান, তার স্ত্রী জোসনা বানুসহ তার পরিবারের লোকজন কে বেঁধে মধ্যেযুগীয় কায়দায় মারধোর করে। এতে গুরুতর আহত অবস্থায় জোসনা বানু আঘাত ও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন এর ছেলের চুরির অভিযোগে সালিসে মা-বাবা কে মারধর এর পর মায়ের আত্মহত্যার ঘটনার প্রেক্ষিতে গত ২৬ মার্চ জামালপুর সদর থানার পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে এবং গতকাল রাতভর অভিযুক্তদের বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো,সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কুটামনি গ্রামের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে ১।মোঃ গোলাম কিবরিয়া মুক্তা (২৮) ও ২। নায়েব আলীর ছেলে মোঃ হৃদয় (২০) কে আটক করেছে সদর থানার পুলিশ।
এলাকা এখন পুরুষ শুন্য। অভিযান অব্যাহত আছে। আটককৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ বিষয়ে জামালপুর
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.