Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ পাট ও মসুরিসহ তিনটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সালথা বাজার সংলগ্ন পুরুরা সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলায় রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের একটি তার ছিঁড়ে হঠাৎ পাশের একটি পাটের গোডাউনের ওপর পড়ে। গোডাউনে থাকা শুকনো পাটে দ্রুত আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়। পরে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরিসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে তাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের তার ছিঁড়ে পড়া থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত তৎপরতার কারণে প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।