দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
‘এসা স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ এমন স্লোগানে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রদের সম্মিলিত মিলনমেলা। আজ শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলায় অংশ নেয় ১৯৭০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত অধ্যয়নকারী শিক্ষার্থীরা।
মিলনমেলায় অংশ নিয়ে প্রীতির বন্ধনে আবদ্ধ হোন তারা। কুষ্টিয়ার মিলপাড়ায় অবস্থিত বৃটিশ আমলের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মোহিনী মোহন বিদ্যাপীঠ। এ বিদ্যাপীঠ থেকে অধ্যয়ন করে দেশের অনেকে আজ খ্যাতির শিখরে। আবার অনেকে অবসর জীবন-যাপনও করছেন।
তারপরও এমন মিলনমেলায় অংশ নিতে পেরে চরম খুশি তারা। আবার এমন আয়োজন করতে পেরে আয়োজকরাও খুশি। আগামীতে আরো ভালো কিছু করার প্রত্যাশার কথা জানান, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক (এসএসসি-১৯৮৭ এর শিক্ষার্থী) শামসুজ্জোহা খান জন ও সদস্য সচিব (এসএসসি-১৯৯৪) মো. আমিনুর রহমান।
বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমিন জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এতে প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেয়। এরপর আলেচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচন শেষে একটি বর্ণঢ্য র্যালি বের হয়। র্যালি বিদ্যাপীঠ এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাদ্যের তালে তালে নেচে গেয়ে অংশ নেয় প্রবীণ শিক্ষার্থীরা।
মিলনমেলায় ব্যাচ ভিত্তিক ষ্টল করা হয়। সেখানে তারা পুরাতন স্মৃতি মন্থর করে মধুর আড্ডায় মিলিত হোন। আবার কেউ কেউ ফটোসেশন করেও আজকের দিনটিকে ফ্রেমবন্দী করেন।
মিলনমেলায় বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষকগণ অংশ নিতে পেরে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জীবনের শেষ প্রান্তে এসে এমন মিলনমেলায় অংশ নিতে পেরে খুশি হোন এবং নিজেদের গর্বিত ভাবেন এমন অভিব্যক্তি ব্যক্ত করেন মোহিনী মোহন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোমিন ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র নন্দী।
বন্ধুর বন্ধন অটুট হোক, ভালো থাক, ভালো থাকিস। আবার কোন মিলনমেলায় হবে দেখা এমন প্রত্যাশায় শেষ হয় বিভিন্ন বয়সী নবীণ, প্রবীণ বন্ধুদের দিনব্যাপী মিলনমেলা।

