Nabadhara
ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে “ফ্যামিলি কার্ড” প্রতারণার অভিযোগে যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৬ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলায় “ফ্যামিলি কার্ড” পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে হতদরিদ্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে “ফ্যামিলি কার্ড” করে দেওয়ার আশ্বাস দেন এবং এলাকার কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত সংগ্রহ করেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে ভুক্তভোগীরা ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে অভিযোগ জানান।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে সাংসদের নির্দেশে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত সাইফুল ইসলামকে আটক করে কোতয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন বলে দাবি করেন। এসময় তিনি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে দুঃখ প্রকাশ করেন।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।