নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরের তরোয়া এলাকায় অনুমোদনহীন এক বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার সময় বৈধ কাগজপত্র না থাকার কারণে ‘নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল’ সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা যায়, কোনো বৈধ অনুমোদন ছাড়া হাসপাতালটি পরিচালিত হওয়ায় তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সদৃশ সময়ে ‘ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতাল’-এও অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, ল্যাবের অব্যবস্থাপনা এবং ডিউটি ডাক্তারের অনুপস্থিতি পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.